read.cash Log in
@Hridoy1234 more from that month

ভালোবাসা কি ?

হৃদয় কে কেন্দ্র করে আবেগের সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাঁপ আঁকা হয় তাই হল ভালোবাসা। সংজ্ঞাটা জ্যামিতিক পদ্ধতিতে দিলাম যাতে সকলের বুঝতে সুবিধা হয়। ভালোবাসা এমন একটা বিষয় এমনিতেই হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে হয়না। পৃথিবীতে ভালোবাসা বিষয়টি সর্বাপেক্ষা অধিক আলোচিত। অধিক প্রকাশিত এবং গণমাধ্যমগুলোতে অধিক সম্প্রসারিত অথচ সবচেয়ে কম বোধগম্য একটি বিষয়! কেউ কি গণনা করতে পারেন? *মানবসভ্যতার ইতিহাসে পর্যন্ত কতগুলো বই লিখিত হয়েছে ভালোবাসা কে কেন্দ্র করে। *ভালোবাসা নিয়ে কতগুলো ওয়েবসাইট রয়েছে। *ভালোবাসা নিয়ে কতগুলো গান লেখা হয়েছে। *ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত কতগুলি চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু, আশ্চর্যজনক হলেও সত্যি যে ভালোবাসা নামক বিষয়টি সবার কাছে এখনো গভীর অস্পষ্ট এবং রহস্যময় একটি বিষয়।তাই আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা নামক অধ্যায়টি প্রভাব বিস্তার করার পূর্বেই প্রকৃত ভালোবাসা কি? এ সম্বন্ধে জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।আর যদি সেটা না হয় তাহলে হয়তো আর ভালোবাসা সম্বন্ধে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা পোষণ করতে পারি। ভালোবাসা হচ্ছে প্রতিটি জীবের জন্যই প্রকৃতিপ্রদত্ত একটি সহজাত ধর্ম।সেটা একটি পিপড়ার মত ক্ষুদ্র জীবের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ঠিক তেমনি একটা সিংহের মতো হিংস্র প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রবৃত্তি প্রতিটি জীবের মধ্যেই আমরা বিদ্যমান দেখতে পাই। আর এটা চলতে থাকে শৈশব থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। শৈশবে একটি শিশু সাধারণত তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে।কারণ তখন মাই শিশুটিকে আদর যত্ন এবং খাদ্যের যোগান দেন।ধীরে ধীরে যখন চেয়ে বড় হতে থাকে তখন সে পরিবারের সকল সদস্য যেমন মা বাবা কাকা কাকি ঠাকুরদাদা ঠাকুরমা ইত্যাদি সকলের সাথে তার পরিচিত বাড়তে থাকে। এভাবে সে একদিন ইস্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চাকরি জীবন তারপর চলে আসে বার্ধক্য। এবং আমরা মৃত্যুর পথে চলে যাই। আর এভাবেই ধাপে ধাপে আমাদের ভালোবাসা চলতে থাকে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.