read.cash Log in
@Hridoy1234 more from that month

আমার মা

মা শব্দটি স্নেহ, শান্তিও ভালবাসায় ভরপুর। এমন কোনো সন্তান নেই যে তার মাকে ভালোবাসে না। যে ব্যক্তিটি কে আমি খুব ভালোবাসি তিনি হলেন আমার মা। তিনি একজন আদর্শ গৃহিণী। তিনি খুব নম্র ভদ্র স্নেহশীল এবং বুদ্ধিমতী। তাই পৃথিবীতে মা হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি স্নেহ ও যত্নে বেড়ে উঠেছি।কিন্তু তার ভালোবাসার যত্ন ছাড়া পৃথিবীতে আমার অস্তিত্ব অসম্ভব হতো। তিনি আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তার আনন্দের সীমা থাকে না যখন তুমি আমাকে খুশি দেখেন। তিনি উদ্বিগ্ন হন যখন আমি অসুস্থ হয়ে পড়ি। তার সিনিগ্ধ শান্ত চাহনি আমার আশা অনুপ্রেরণার উৎস।আল্লাহকে ধন্যবাদ কারন তিনি আমাকে এমন একজন মা দিয়ে আশীর্বাদপুষ্ট করেছেন। ধন্যবাদ সকলকে।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.