মানবতা
মানবতা আজ কোথায় ভাই। আমাদের ভেতর মানবতা কথাটা বহু আগেই হারিয়ে গিয়েছে।একটি পথের শিশু একটি পথের কুকুর কে ভালবাসতে পারে কিন্তু আমরা তা কেন করতে পারিনা। এটা আমাদের সবথেকে বড় দুর্বলতা যে আমরা সকলকে সমান চোখে দেখি না।একটা জিনিস প্রত্যেকে খেয়াল করবেন যে সমস্ত বস্তিগুলো আছে তাদের কম বেশী সকলেরই পোষা একটি করে প্রানী থাকেই। আর এটা আমার বাস্তব চোখে দেখা যার জন্য আমি এটা বললাম। মানবতা আলালের ঘরের দুলাল এর কাছে কখনোই থাকে না। তাদের চিন্তা হলো মানুষকে কিভাবে ঠকাবো। তারা নিজে তো কিছু করতে পারে না শুধু পরের ঘরে চোর এই জীবনটা পার করিয়ে দেয়।গরীবের টাকা আত্মসাৎ করে খায় গরিবে চাল মেরে খায় বর্তমান আমাদের সমাজে এটা হল সবচেয়ে বড় মানবতা। কিন্তু একজন ভুক্তভোগী যখন কোন কিছু দাবী করে তখন দেখা যায় তাকে মারধোর দেওয়া হচ্ছে। আর এটাই কি আমাদের মানবতা বোধ। যার আর্থিক দিক দিয়ে একটু অসচ্ছল তাদের ভেতরে মানবতাবোধ টা একটু বেশি থাকে। কারন এরা বোঝে যে একটা কিছু অর্জন করতে গেলে কতটা কষ্ট করা লাগে। কিন্তু আলালের ঘরের দুলাল তো কখনই বুঝবে না তার কাজ পরের ঘারে চরে থাকা। আমাদেরকে এমন ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার তা না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমার আর্টিকেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো।
1 comment
i saw this picture it's very emotional to me they don't have enough many but they help the dog💜