read.cash Log in
@Hiyamoni123

আশাবাদী,,,,,, এইটা কারোর নাম নেওয়ার জন্য বলছিনা আমি।।।"Hopeful " বা আশাবাদী।।।।মানুষ বাঁচে আশায়।।।।।কোনো মানুষই জানেনা তার জীবনে কি হতে চলেছে বা কি ঘটতে চলেছে!!!!!!! তবুও তারা নিজেদের মনের মধ্যেই একটা আশা'কে ধরে রাখে,হয়তোবা তার জীবনে ভালোটাই ঘটবে।।।।। এই আশায় Hope ই মানুষকে বাঁচিয়ে রাখে সারাজীবন।।।।।। জীবনের একটা অংশ আশা।।।আমরা অনেক সময় অনেক কিছু না জেনে,না বুঝেই জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকি এই আশায় যে হয়তবা আমার সাথে ভালো কিছুই হবে।।।।। আমাদের উচিত,যদি আমাদের জীবনে ১০০% এর মধ্যে ১% ও কোনো কাজে সফলতার হার থাকে তবুও সেখানে হাল ছেরে দেওয়া উচিত নয়।।। এমনকি,ডাক্তারদের ক্ষেত্রেও আমি শুনেছি যদি কোনো রুগীর বেঁচে থাকার ২০% সম্ভাবনাও থাকে তাও নাকি তারা হাল ছেরে দেননা।।।।তাদের ১০০% দিয়ে তারা তাদের রুগিকে বাঁচানোর চেষ্টা করেন।।।। তবে এক্ষেত্রে আমার নিজের জানা একটা সত্য ঘটনা বলি আপনাদেরকে,,, একটা লোক (সামাদ সাহেবের) হঠাৎ একদিন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।।।সড়ক দুর্ঘটনা এখন প্রতিনিয়তই ঘটে যাওয়া একটা ঘটনা।।।।।প্রতিদিন অনেক মানুষের প্রাণহানি ঘটছে এ ঘটনায়।।।। দুর্ঘটনার পর সামাদ সাহেব তার মাথায় আঘাত পান।।।তারপর তার ঠাঁই হয় হাসপাতালের আই সি ইউ তে।।।।১৫ দিন যাবৎ তার কোনো জ্ঞান ছিলনা।।।পরিবারের লোকজনও একপ্রকার হাল ছেরেই দিয়েছিলেন।।।।তখন অভিজ্ঞ একজন ডাক্তার তার পরিবারের লোকজনদেরকে ডেকে বলেন আপনারা অনুমতি দিলে আমরা তার সার্জারি করাব।।তবে তার বাঁচার সম্ভাবনা ৫০-৫০ %.....আরো কথা রয়েছে যদি মহান আল্লাহর রহমতে বাঁচে তবে, তিনি মানসিকভাবে বিকলঙ্গও হতে পারেন আবার তার প্যারালাইসিস ও হয়ে যেতে পারে।।।।।এতকিছু জেনেও ১% আশা নিয়ে পরিবারের সবাই অপারেশন করাতে রাজি হয়েছিলেন।।।। আলহামদুরিল্লাহ্,দীর্ঘ একমাস চিকিৎসার পর তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেছিলেন।।।আল্লাহ্ চাইলে কি না করতে পারেন।।।।।। আমরা চেষ্টা করব সবসময় আমাদের মনের জোর রাখতে।।।।আশায় বাঁচে জীবন।।।।অল্পতেই হতাশ হবনা কখনো।।।।হয়তোবা মহান আল্লাহ্ তা'আলা আমাদেরকে হতাশ করবেন না।।।।। সুপ্রভাত সবাইকে!!!!!! #বাংলা

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.