read.cash Log in
@Hiyamoni123

শখের মৃৎশিল্প, মাটি দিয়ে যেসব জিনিসপত্র তৈরি করা হয় তাকেই বলে মৃৎশিল্প।তা হতে পারে মাটির তৈরি ভাষ্কর্য,মাটির তৈরি হাড়ি-পাতিল বা খেলনা।বড়ই মধুর এই শিল্প। বাংলাদেশের বিখ্যাত একটি শিল্প এই মৃৎশিল্প। তবে ঘটনাচক্রে তা এখন বিলুপ্তির পথে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত অর্থের অভাবে দিন- দিন এ শিল্প এখন বিলুপ্তির পথে। এখনো মনে পরে,এই সেদিন বাবার কাছে বাইনা করতাম বাড়ির সামনের মেলা থেকে মাটির হাড়ি-পাতিল আর পুতুল কিনে দেওয়ার জন্য।মিছেমিছি রান্না করতাম সেসব হাড়ি-পাতিলে আর পুতুলগুলোকে বড়-বউ সাজিয়ে দিতাম তাদের বিয়ে। বন্ধু-বান্ধব মিলে কত হইচই ই না করতাম খেলার ছলে। আর কিনতাম মাটির ব্যাংক।তাতে যত রকমের কয়েন পেতাম সব জমিয়ে রাখতাম। আর এখন,এসব শখের মৃৎশিল্পের জায়গাটা দখল করে নিচ্ছে বিভিন্ন ধরণের প্লাস্টিকের তৈরি জিনিসপত্র।কারিগরদেরও খাটুনি কম আর ক্রেতাদেরও দাম গুনতে হচ্ছে কম।উভয়ই লাভবান হচ্ছে। শুধু দেশ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য।আর প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্ষতি করছে আমাদের পরিবেশ পরিস্থিতির। হয়তবা কোনো একদিন আবার পুরনো সবকিছুর ব্যবহার শুরু হবে নতুন করে।সেদিন কি বেশি দেরি হয়ে যাবে!!! #বাংলাদেশ

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.