আসসালামুআলাইকুম।।। কেমন যাচ্ছে আপনাদের সকলের দিনকাল?? আজকের আবহাওয়া মনে হয় আমাদেরকে দেখে উপহাস করছে, আর বলছে কয়েকদিন তো বেশ মজায় মজায় ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির পানির মজা নিলে আর দিন কাটালে।এখন দেখ কেমন লাগে।।হাহাহাহাহা। প্রচন্ড রোদ আর তার তাপমাত্রা। তাই বল্লাম এসব। দিন দিন সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে।জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।কিন্তুু আসলেই কি সকলের জীবন উন্নত হচ্ছে না কি উন্নত জীবনযাত্রার সুফল সবাই ভোগ করতে পারছে??? এই প্রশ্নের উত্তর দেওয়াটা কি খুব কঠিন? আমারতো মনে হয় অনেক কঠিন। গরিব ও বড়লোকের ভেদাভেদটা সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে।পৃথিবী যতদিন থাকবে এই ভেদাভেদটাও রয়ে যাবে। যে গরিব তার জীবনযাত্রার মান কখনোই উন্নত হওয়া সম্ভব না।আর যে বড়লোক,আসলে বড়লোক না ধনী সে কখনোই গরীবের দুঃখ বুঝবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি, " গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই"। মাছের মায়ের পুতোশোক মানে মিথ্যা শোক।লোক দেখানো শোক।নিজেদের মন থেকে তাদের কোন অনুভূতি নাই। যার অর্থ আছে সেই অর্থের বৃদ্ধি করে আনে,টাকায় টাকা আনে।আর গরিবেরা সর্বদাই এ সমাজে শোষিত। ছবিটা তারই প্রমাণ!!!! সুপ্রভাত আপনাদের সবাইকে।ভালো থাকবেন সবাই। #বাংলা
6 comments
আসলে আজকে আমি এখনও আবহাওয়া টা কেমন সেটি দেখিনি। কেননা আমি মাত্র ঘুম থেকে উঠলাম হাহা
হাহাহাহাহা। একটু পরেই মজাটা বুঝবেন। তৈরি থাকেন।
আমাদের এখানে আকাশ আবারো মেঘলা।বৃষ্টি আসতে পারে। সেই আগে মত
তাইলেতো ভালোই। এই গরমের তাপদাহের চাইতে হয়তবা বৃষ্টিটাই ভালো।
আপনার কমেন্টের রিপলে আসার আগে মেঘ গায়েব।আবার রোদ, গরম
হাহাহাহাহা।। সেইতো।।বৃষ্টি ছিনিমিনি খেলছে আপনার শান্তির সাথে।পুরো বাংলাদেশের আবহাওয়াই আজকে এমন মনে হয়!!!