read.cash Log in
@Hiyamoni123

জীবনে কখনো এমন পূর্ণিমার চাঁদ, পুরোটা জ্যোৎস্নার আলোয় ঝলমলে রাত নিজের চোখে উপভোগ করেছেন?? বিশাল আকাশের দিকে তাকিয়ে অনেকেরই অনেক আশা থাকে।অনেক কিছু প্রকাশ করে,মহান রব এর কাছে চাই অনেক কিছু। গ্রামের অমাবস্যা আর পূর্ণিমা তিথি দুইটাই কিন্তুু আকাশের দিকে তাকিয়ে বলে দেওয়া যায়।কিন্তুু শহরে তা সম্ভব নয়।চারিপাশে এত লাইটের কৃত্রিম আলো যে প্রকৃতির সৌন্দর্য টা ঠিক উপভোগ করার সুযোগ হয়না। অনেকের ই পূর্ণিমার চাঁদ খুব ভালো লাগে।চেয়ে থাকে আকাশের পানে সেই চাঁদের রুপ দেখার জন্য।আমারও একবার সুযোগ হয়েছিল সেই সুন্দর পূর্ণ পূর্ণিমার চাঁদ দেখার। সবাই আনন্দে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে চাঁদের দিকে। তবে কেনো যানিনা সেদিন সেই চাঁদ দেখে আমি ভয়ই পেয়েছিলাম।হয়তোবা তার সেই অপরূপ সুন্দর্য আমার জন্য ছিল না। পূর্ণিমার চাঁদের মতো আলোময় হোক আপনাদের সবার জীবন।। ভালো থাকবেন সবাই,,, শুভ রাত্রি।।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.