দই মরিচ মাটন
মাংস খেতে আমরা সবাই ই পছন্দ করি।তাই ভাবলাম মাংস নিয়ে একটা রেসিপি লিখে ফেলি। আজকে লিখব দই মরিচ মাটন। উপকরণঃ -৫০০ গ্রাম মাটন -আধা বাটি টক দই -পেয়াজ বাটা -পেয়াজ কুচি -চিনি -লবণ -হলুদ -গোল মরিচ ১ চা চামচ(গোটা) -গোল মরিচ গুড়া ১/২ চামচ -শুকনো মরিচ ৪ -গরম মসলা -তেজপাতা ২ রন্ধন প্রণালিঃ -মাটনগুলোকে ভাল করে পরিষ্কার করে লবণ দিয়ে সেদ্ধ করে স্ট্রু তৈরি করে নিতে হবে। -এরপর কড়াইয়ে গরম তেল দিয়ে দিতে হবে। -তাতে গোটা গোল মরিচ,পেয়াজ কুচি,পেয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা,লবণ,স্বাদমতো চিনি,গোল মরিচ বাটা,গরম মসলা তেজপাতা,পরিমানমতো পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো মষলার মধ্যে টক দই ভালো করে ফেটিয়ে দিতে হবে। -এরপর সেদ্ধ করে রাখা মাংসগুলোকে ও মষলার মধ্যে দিয়ে দিতে হবে। পানির পরিবর্তে স্ট্রু ব্যবহার করা যাবে। -এরপর গোটা মরিচ দিয়ে মাংস সেদ্ধ হয়ে এলে বাটিতে নামিয়ে পরিবেশন করুন মজাদার দই মরিচ মাটন। ভালো লাগলে সাড়া দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
5 comments
গরম গরম ভাতে সাথে গরম গরম মাটন ভালো লাগে খেতে।তবে দই মরিচ এর মাটন কখনো খাওয়া হই নাই। আশা করি এইবার বাড়িতে তৈরি করব।
উপকরন আর ছবি দেখেই বোঝা যাচ্ছে খাবারটা কতটা মজার হবে 😋🤤
বাহ্ দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। সাবস্ক্রাইব, লাইক-কমেণ্ট করে পাশে থাকুন ভাইয়্যা ♥♥
দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।আর নামটাও আনকমন।
মাটন আমার ভালো লাগে বাসমতি চাউল সাথে এটি খেতে অনেক ভালো লাগে।আপনার রেসিপি আমার ভালো লাগলো