আসসালামুআলাইকুম। সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই??? নতুন দিন,নতুন সময় নিশ্চয় ভালো কাটছে সবারই।সুন্দর হোক আপনাদের সারাটা দিন। মানুষের জীবন দিন -দিন অনেক কঠিন পর্যায়ে চলে যাচ্ছে।অর্থ থাকলেও সমস্যা (জীবন সংসয়) আর অর্থ না থাকলেতো মনে হয় বেঁচে থাকায় বৃথা। গতকালের একটা ঘটনা আমাকে খুব ভাবাচ্ছে।মানুষ কিভাবে এতটা হিংস্র হতে পারে। তারা কোনো কিছু না ভেবেই জীবনে অপকর্ম করেই চলেছে। একজন শিক্ষককে তার স্কুলের শেয়ার হোল্ডাররাই মেরে ফেলল।আচ্ছা বুঝলাম তোমাদের মধ্যে মনমালিন্য হয়েছে,মতের মিল হয়নি তাই বলে কি তার সমাধান অপর পক্ষকে খুন করে মেরে ফেলা। এ কেমন সমাধান। একটা স্কুলের শিক্ষক গত ছাব্বিশ দিন যাবৎ নিখোঁজ ছিলেন।আমার পরিচিত একজনের থেকে শুনলাম তার ছেলে সেই স্কুলে পড়ে এবং তার শিক্ষা দেওয়ার পদ্ধতি বেশ ভালো।শিক্ষক হিসেবে তার সুনাম অনেক বেশি। গতকালকে তার বাসার সামনে থেকে ছয় টুকরো করা মৃতদেহ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। কি নির্মম সে মৃত্যু। তাকে অন্যত্র নিয়ে গিয়ে গলা কেঁটে হত্যা করা হয়েছে।তারপর তাকে ছয় টুকরো করে মাটির নিচে পুঁতে রেখেছে। তাদের কি একটুও হাত কাঁপলো না একটা মানুষকে হত্যা করতে,এভাবে নির্মমভাবে খুন করতে। দিনকে দিন এই সমাজব্যবস্থাটা যে কোথাই গিয়ে দাঁড়াচ্ছে। সবাই সবার মূল্যবোধ হারিয়ে ফেলছে। :-) #বাংলা
2 comments
মানবতা নামক জিনিসটা পৃথিবী হতে হারাই যাচ্ছে। মানুষ পশুর চেয়ে বেশি হিংস্র হয়ে ওঠতেছে যা কোনোভাবেই কাম্য না
এসব অনেক কষ্টদায়ক। বিশেষ করে তাদের পরিবারের জন্য যারা হারায় প্রিয় ভালোবাসার মানুষদেরকে।