পুটি সজনের কুমড়ো ফুল
আজকে ভর্তা রেসিপি বাদ দিয়ে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। পুটি সজনের কুমড়ো ফুল রেসিপি। প্রধন উপকরণঃ পুঁটি মাছ,সজনে,কুমড়ো ফুল। অন্যান্য উপকরণ এর মধ্যে রয়েছেঃপোস্ত,বেসন,লবণ,মরিচ,তেল। প্রণালিঃ -প্রথমে পরিমানমতো পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে বেটে নিতে হবে। -সজনেডাঁটা গুলো কেটে ভালোভাবে ধঁুয়ে নিতে হবে। -এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে চুলায় দিতে হবে। -গরম তেলে একটু পেয়াজ কুচি গাঢ়ো রং হয়ে এলে তাতে সজনেডাঁটা দিয়ে দিতে হবে। -এতে পরিমানমতো লবণ,পোস্তবাটা,দিয়ে কিছুক্ষণ জালিয়ে পরিমানমতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। -অন্যদিকে পুটি মাছগুলোকে মচমচে করে তেলে ভেজে নিতে হবে। -এরপর পুটি মাছগুলোকে সজনের মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে। -অপরদিকে একটা বাটিতে করে পরিমানমতো বেসন,অল্প হলুদ,লবণ আর পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। -এখন পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলোকে বেসন এ ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভেজে নিতে হবে। -এরপর ভাজা কুমড়ো ফুলগুলোকে সজনের মধ্যে দিয়ে দিতে হবে। -একটু মিশিয়ে নিয়ে বাটিতে ঢেলে পরিবেশণ করতে হবে। তৈরি হয়ে গেল আমাদের পুটি সজনের কুমড়ো ফুল।
1 comment
The recipe is very beautiful. I will tell my mother about this recipe. But I don't think the recipe is being eaten very soon. Let's see what can be done