আমরা সবাই জানি রাতটা যতই কালো হোকনা কেনো, অন্ধকার ঘুচিয়ে ভোরের আলো ফুটবেই।। সুন্দর ভোরের আলো রাতের অন্ধকারটাকে দুরে ঠেলে দেবে।আবার আলো নিভে গিয়ে রাত আসবে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এমনই। এই প্রতিটা মুহূর্ত হাসি-খুশি তো পরক্ষণেই হাজারো দুঃখের ভেলা এসে ভিরে আমাদের জীবনে।আমরা সবাই জানি এই দুঃখের সময়টা বেশ কষ্টের,কিছুতেই এই সময়টা শেষ হতে চায়না।তবুও মহান আল্লাহ্ তা'আলার উপর ভরসা রেখে আমাদের ধৈর্য ধরা উচিত।তিনি চাইলে সব করতে পারেন। মহান আল্লাহ্ তা'আলা ধৈর্যশীলদের পছন্দ করেন। একদিন জীবনের সকল আঁধার কেটে আলো আসবেই। মহান আল্লাহ্ তা'আলা ভালো রাখুন আপনাদের সবাইকে। শুভ রাত্রি।।।।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet