read.cash Log in
@Hiyamoni123

আসসালামুআলাইকুম।। কেমন আছেন সবাই? জীবন আর জীবিকা যেখানে পরস্পরকে বাঁধাগ্রস্থ করছে সেখানে বেঁচে থাকায় বাহুল্য।জীবন যে কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে তা বর্ণনা করাই কঠিন। তবে যখন বাংলা ১১৭৬ সনের দুর্ভিক্ষের ছবিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে তখন শিওরে ওঠে গায়ের কাঁটাগুলো। কি নির্মম পরিণতিই না ছিল সে সময়ের মানুষগুলোর। সেদিন খবরে আবার তাদের ভিডিওগুলো দেখাচ্ছিল। রাস্তাই কেমন যেন অল্প একটু খাবার পরেছিল।এক মুষ্ঠি পরিমাণ হবে।দশ-পনের জন ছোট বাচ্চা ঝাপিয়ে পরল সে খাবারের উপর।কেউ পেল কেউ পেলনা। সবার দেহ কঙ্কালসার।টিওবয়েল চেপে তার পানি বাচ্চাদের পান করিয়ে সামান্য ক্ষুদা নিবারণের চেষ্টা মায়ের। কিন্তুু সব চেষ্টায় যে ব্যর্থ।যেটুকু খাবার তাদেরকে দেওয়া হত রিলিফ হিসেবে তাতে তাদের কারোরই পেটের এক কোণাও পরিপূর্ণ হতনা। শুধু খাবারের অভাবেই কতযে মানুষের মৃত্যু হয়েছে সে সময়টাতে। এখনো অনেক পরিবার আছে যেখানে জীবন আর জীবিকা বিপরীত দশায় চলে।তাদের মধ্যে আবার অনেকেই মেধাবী হয়।যখন তাদের উন্নতি করার কথা কেউ বলে।তখন তারা তাদেরকে উত্তর দেয়, " বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতই হাস্যকর"। #বাংলা

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.