read.cash Log in
@Hiyamoni123 more from that month

আলুর খোসার হালুয়া

আজকের রেসিপিটা তাদের জন্য যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। হালুয়া কমবেশি আমরা সবাই ই খেতে পছন্দ করি। উপকরণঃ -কুচি কুচি করে কেটে রাখা আলুর খোসা এক কাপ। -খোয়া খিড় এক কাপ -ঘি -কুচনো কাজু ১ টেবিল চামুচ -এলাচ ২ -তেজপাতা একটা -চিনি রন্ধন প্রণালিঃ -কড়াইয়ে চিনি নিয়ে ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিতে হবে। -এরপর কড়াইয়ে পরিষ্কার করা,কেটে রাখা আলুর খোসা গুলোকে দিয়ে দিতে হবে। -একটু নেড়ে নিয়ে গ্রেড করা খোয়া খিড়,এলাচ,ঘি, কুচনো কাজু,এলাচ,তেজপাতা দিয়ে দিতে হবে কড়াইয়ে। -এরপর গাঢ়ো হয়ে আসলে বাটিতে নামিয়ে কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়ে পরিবেশণ করুন মজাদার আলুর খোসার হালুয়া। (বি,দ্র:এই রেসিপিটা পেপে,তরমুজ এর খোসা দিয়েও বানানো যায়।) মজাদার হালুয়া,যারা হালুয়া খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে খেতে পারেন।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.