চিড়ার পোলাও
আজকের রেসিপিটার নাম চিড়ার পোলাও।চিড়া সাস্থের জন্য বেশ উপকারী।চিড়া খাওয়ার পরও অনেক সময় পর্যন্ত বল পাওয়া যায়। উপকরণ: -এক কাপ চিড়া, -এক কাপ মুরগীর মাংস -আল,গাজর কিউব করে কাটা এক কাপ, -পেয়াজ,কঁাচা মরিচ,তেল,লবণ,ঘি,গরম মসলা,আদা রসুন জিরে বাটা। প্রণালি: -মাংস প্রয়োজনীয় গরম মসলা,লবণ,হলুদ,গুড়া মরিচ দিয়ে মাখিয়ে রাখুন। -কড়াইয়ে গরম তেলে দিয়ে মাংসগুলোকে ভেজে নিন। -ভিজিয়ে রাখা চিরেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। -পরিষ্কার করা চিরেগুলোকে ঘি,সচ্,অল্প চিনি,দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে পরিমানমতো তেল দিয়ে চিরেগুলোকে দিয়ে দিতে হবে। -তারপর ভাজা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। কিউব করে কেটে রাখা আলু গাজরগুলোকে তেলে ভেজে দিয়ে দিতে হবে। এরপর সব উপকরণ ভালো করে মিশিয়ে একটু ভেজে নিলেই তৈরি হয়ে গেলো মজাদার চিড়ের পোলাও। বাটিতে ঢেলে পুদিনা পাতা দিয়ে পরিবেশণ করুন স্বুস্বাদু চিড়ের পোলাও।
No comments yet