read.cash Log in
@Hiyamoni123

বিদায়, এই শব্দটা কিন্তুু আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। কখনো প্রিয় মানুষগুলোকে বিদায় জানানো আবার কখনো কাছের মানুষকে চিরতরে বিদায় জানানো।এই শব্দটা কিন্তুু অনেক কষ্টের।অনেক কষ্ট লুকিয়ে থাকে বিদায় শব্দটার সাথে। আজকে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেরই মন খারাপ।চারটা বছর সবাই মিলে-মিশে একসাথে পড়াশোনা করলাম।অনেক সুখ-দুঃখের ভাগিদার আমরা সবাই একসাথে।বিপদে-আপদে সবাই সবার পাশে দাঁড়িয়েছি। সেই আজকে একজন বন্ধু আমাদের থেকে বিদায় নিয়ে বিদেশ যাত্রা করল।ভাইরাসের কারণে দেশ ছারার আগে আমরা সবাই আবার একসাথে হতে পারিনি ঠিকি তবে তার প্রতি ভালোবাসা থাকবে সবসময়। বন্ধু আমাদের ভালো থাকুক বিদেশের মাটিতেও।আর তার জ্ঞান আরো বৃদ্ধি হোক, সেখানেও সবার চোখের মধ্যমূণী হয়ে থাক সে। #বাংলাদেশ

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.