read.cash Log in
F@Foysal

Corona

গাউসিয়া কমিটি ঢাকার স্বেচ্ছাসেবকগণ আরও একজন করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির গোসল ও কাফনের ব্যবস্থা করেন।গত রাত ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ এলাকার প্রবীন এক ভাই করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সি এম এইচ হাসপাতালে ইন্তেকাল করেন।মরহুমের অভিভাবকের পক্ষ থেকে যোগাযোগ করলে ঢাকা আঞ্জুমান নিয়ন্ত্রিত মাদারটেকস্থ খানকাহ্ শরীফে নিয়মিতভাবে মৃত মানুষের গোসলের জন্য নির্ধারিত জায়গায় স্বেচ্ছাসেবকগন উনাকে গোসল ও কাফন কার্যক্রম সম্পন্ন করেন। স্বেচ্ছাসেবক মুহাম্মদ সুজন সরকারের টিম কাজটি পরিচালনা করেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে খেদমত কবুল করুন। আমীন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.