read.cash Log in
F@Foysal more from that month

রুপচর্চচা

♦♦নাভিতে তেল দেওয়ার উপকারিতা জেনে নিন___♦ স্নানের আগে বা পরে হাতে, পায়ে, শরীরে তেল তো মাখেন। কিন্তু নাভিতে তেল দেন কী? ভুরু কুঁচকে নিশ্চয়ই ভাবছেন, নাভিতে তেল? সে তো ঠাকুমা দিদিমাদের আমলের কথা। এসব আবার এখন করে কি হবে। হবে হবে। অনেক উপকারই হবে শরীরের। প্রতিদিন এই ছোট্ট একটা কাজ থেকে, পেতে পারেন অসাধারণ কিছু উপকারিতা। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন তাহলে। ১. স্কিনকে ময়েশ্চারাইজড রাখে শীতে খুব শুকনো স্কিন? তাহলে শরীরে তেল মাখার সাথে সাথে, নাভিতে জাস্ট একটু তেল দিন। দেখবেন স্কিন কেমন নরম কোমল থাকবে। তখন আর ভুরি ভুরি ময়েশ্চারাইজার লাগানোর দরকার পড়বে না। এমনিই স্কিন ময়েশ্চারাইজড থাকবে। রোজ স্নানের আগে লাগিয়ে নিন একটু অলিভ অয়েল। স্নানের পর দেখবেন স্কিন কেমন নরম স্মুদ লাগবে। ২. শরীর পরিষ্কার রাখে নাভি পরিষ্কার থাকলে গোটা শরীর পরিষ্কার থাকে। তাই শরীরকে পরিষ্কার রাখতে নাভিতে তেল মাখা কিন্তু খুব জরুরী। যেটা আমরা সকলেই এড়িয়ে যাই। নাভি নোংরা থাকে। কিন্তু নাভিকে পরিষ্কার রখলেই গোটা শরীর পরিষ্কার থাকে। কিন্তু নাভি ধীরে ধীরে পরিষ্কার করবেন। কোমল জায়গা, জোরে জোরে পরিষ্কার করলে, লেগে যেতে পারে। ৩. শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে রোজ নাভিতে তেল দিন। শরীরে ইনফেকশন কম হয়। আর শরীরে এই ধরণের ইনফেকশন খুব বেশী হতে থাকলে, জাস্ট নাভিতে মাখুন দু ফোঁটা টি ট্রি অয়েল। যেকোনো রকম ইনফেকশন থেকে আপনি থাকবেন মুক্ত। এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। টি ট্রি ওয়েল না পেলে ব্যবহার করতে পারেন সরষের তেল। ৪. পিরিয়ডে পেট ব্যথা? তেল দিন নাভিতে পিরিয়ডের সময় বেশীরভাগ মেয়েরই পেট ব্যথা হয়। এই পেট ব্যথা কমাতে কিনে রাখুন পিপারমেন্ট বা আদার এসেন্সিয়াল অয়েল। নারকেল তেল বা অলিভ তেলের সাথে মিশিয়ে লাগান। কিছুক্ষণ পর কমে যাবে। একটু ম্যাসাজ করুন, ব্যথা কমে যাবে। শুধু ব্যথা কমাবে না। পিরিয়ডের যাবতীয় সমস্যা ঠিক করবে। ৫. উজ্জ্বল ত্বকের জন্য ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চান? তাহলে নাভিতে দিন বাদাম তেল। বাদাম তেল এমনিতেই স্কিন উজ্জ্বল করে। নাভিতে বাদাম তেল ম্যাসাজ করলে, বেশী দিন না, কয়েকদিনের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন। স্কিন হয়ে উঠবে উজ্জ্বল। ৬. ব্রণর একমাত্র সমাধান মুখে ব্রণ, র‍্যাশের সমস্যায় খুব ভুগছেন? তাহলে কাজে লাগান নিম তেলকে। নাভিতে ম্যাসাজ করুন কয়েক ফোঁটা নিম তেল। ব্যাস, একমাসের মধ্যেই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ এটা একেবারে সমস্যার গোড়া থেকে সমস্যা নির্মূল করে। শুধু ব্রণ নয়, হোয়াইট হেডস থাকলে সেটাও কমে যাবে। এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে, তার ফলে এই জাতীয় যেকোনো সমস্যাকে সহজেই সারিয়ে তোলে। কিন্তু মুখে কখনই সরাসরি দেবেন না, নিমতেল নাভিতে দিন। ৭. ন্যাভাল চক্রকে ঠিক রাখে আপনি কি ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত? তাহলে নিজের এই ক্রিয়েটিভ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে নাভিতে নিয়মিত তেল ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন যেকোনো এসেন্সিয়াল অয়েল নারকেল তেল বা অলিভ তেলের সাথে মিশিয়ে লাগান। এটা আপনার ক্রিয়েটিভিটি, এনার্জি, চিন্তাশক্তি, আপনার লক্ষ্য পূরণ করার ক্ষমতা আরও বাড়িয়ে দেবে। কারণ এটাই ক্রিয়েটিভিটি, এনার্জি, ইম্যাজিনেশনের ঘর। তাই একে ঠিক রাখলে নিজের মনকে সম্পূর্ণ ঠিক রাখতে পারবেন। ৮. গ্যাসের ব্যথা, বদহজম? সমাধান নাভিতে তেল গ্যাসের ব্যথা, বদহজম বা ফুড পয়জনের জন্য যদি পেট ব্যথা হয়? তাহলে পিপারমেন্ট বা আদার এসেন্সিয়াল অয়েল সরষের তেলের সাথে মিশিয়ে নাভিতে লাগান। পেট ব্যথা কমে যাবে। সাথে এই ধরণের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। ৯. অন্যান্য এছাড়াও যদি এই অন্যান্য তেল নাও পান, তাহলে শুধু একটু নারকেল তেল নাভিতে দিন। এতে ঠাণ্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের চোখে চশমা পড়েন তাদের আই সাইট অনেক উন্নত হয়। এছাড়াও শরীরের গোপন দুর্বলতাও কাটিয়ে ওঠা যায়। তাহলে দেখলেন তো নাভিতে তেল দেওয়ার ফায়দা? তাহলে এবার থেকে স্নানের আগে মনে করে নাভিতে তেল কিন্তু অবশ্যই দেবেন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.