read.cash Log in
F@Foysal

সবার দৃষ্টি আকর্ষণ করছি

সবার দৃষ্টি আকর্ষণ করছি!! অবশেষে হালিশহরে প্রায়ই শেষ হল করোনা রোগীদের জন্য আল মানাহিলের ৭০ বেডের নার্চার হাসপাতালের কাজ,আলহামদুলিল্লাহ । কয়েকদিনের মধ্যে শুরু হবে রোগী ভর্তির কাজ। এবং পুরো সেবা প্রক্রিয়াই হবে সম্পূর্ণ বিনা খরচে।রোগীকে গুনতে হবে না কোন টাকা। আমরা ইতিমধ্যেই রিসিভ করতে যাচ্ছি ৫ টি হাই ফ্লো অক্সিজেন মেশিন, যেটি ক্রিটিকাল রোগীদের ট্রিটমেন্টের জন্য খুবই কার্যকরী। ইন শা আল্লাহ, আল্লাহ চাইলে এর সংখ্যা আরও বাড়বে। এছাড়াও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ইন্সটলের কাজও প্রায় শেষ যার মাধ্যমে রোগীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা নিশ্চিত করা হবে। ইন শা আল্লাহ, আমরা চেষ্টা করব রোগীদের সর্বোচ্চ সম্মানের সাথে সেবা দিতে। এই কাজ সুন্দরভাবে চালিয়ে রাখার জন্য আমাদের পাশে দাঁড়ান। এছাড়াও আইসিইউ সেট আপ একেকটি প্রায় ৩০ লক্ষ টাকা। এছাড়াও অনেক মেডিকেল ইকুইপমেন্ট আমাদের কেনা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, সবাই এগিয়ে আসলে অন্তত পাঁচটি আইসিইউ স্থাপন করা সম্ভব। সবাই এগিয়ে আসলে এই টাকাটা কিছুই না। তাই এগিয়ে আসুন আপনার সাধ্যমত।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.