read.cash Log in
F@Foysal more from that month

পুলিশ ই জনতা

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই অঙ্গিকার রক্ষা করলেন না, ভৈরবা ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই ¯ স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান যখন সকলের জন্য উন্মুক্ত করে দিলেন থানার দরজা, ঠিক তখনই দেখা গেল কয়েক মাস পূর্বে এলাকার মানুষের সাথে দুর্ব্যবহারকারী এস আই শরিফুল ইসলাম বদলী হয়ে যান, এলাকাবাসীর প্রশ্ন কি মধু আছে ভৈরবা পুলিশ ক্যাম্পে? কোন তদবীরে ফিরে এলেন ভৈরবা পুলিশ ক্যাম্পে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার কোন অসহায় ব্যাক্তি তার নিকট অভিযোগ নিয়ে গেলে, তাদের সাথে খারাপ ব্যবহার করতেন। বরাবরের মতই এখনো একই ভাবে ব্যবহার করে যাচ্ছেন তিনি। ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.