read.cash Log in
F@Foysal more from that month

স্বামী স্ত্রী

এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন, স্বামী তাকে কতোটুকু ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কি না ।🤔 . তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখলো "দেখো আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি সাড়া জীবনের জন্য চলে গেলাম । স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো সন্ধ্যার সময় স্বামী বাসায় আসল ।🙄 আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়লো তার পর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখলো আবার চিঠিটা টেবিলে রেখে দিলো ।😪 . একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর, স্বামীর নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো, শিস বাজাতে লাগলো, গান ছেড়ে ধামাকা নৃত্য শুরু করলো, তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল, আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিলো।😁 ফোনে ঐ প্রান্তকে বলছে, আজ অটোম্যাটিক্যালি আমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে । ডার্লিং তুমি আমার জীবনে আগের মতোই থাকবে, আমার স্ত্রী আমাদের মাঝে আর বাঁধা হয়ে থাকবে না। তুমি যখন খুশি আমার বাসায় চলে আসবে, বেবী তোমাকে ছাড়া আমি বাঁচব না, এমন অনেকক্ষণ কথা বলার পর, স্বামী ফোন রেখে বাসার বাইরে চলে গেলো হাসতে হাসতে.হয়তো তার ফোনের ঐ প্রান্তের বান্ধবীকে আনতে গেছে ।😑 . এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাঁদতে কাঁদতে বের হলো, এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছে এতোদিন এই ভেবে কপাল চাপড়াচ্ছিলো । হঠাৎ তার মনে হলো, দেখিতো স্বামী চিঠিতে কি লিখছে, তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিলো । চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা পড়লো স্বামী যে এক লাইন লিখে রাখছে, তা হলো🤣🤣🤣 . . . "আমার জীবন থেকে চলে গেছো ভালো কথা, কিন্তু খাটের নিচে কেনো ? তোমাকে তো দেখা যাচ্ছে... আমি ডিম আনতে বাইরে গেলাম 😂😂😉😉 এটাই হলো আমাদের পুরুষের ভালোবাসা 😍😍😍 বালিকা পরিক্ষা করতে এসো না.. নিজেই ডাব্বা পাইবা 😏😂😂😅 ধন্যবাদ...... শেষ পর্যন্ত যখন পড়ছেন, কেমন পড়লেন কমেন্টে না জানিয়ে যাবেন না ভালো ভালো গল্প পেতে লাইক শেয়ার করুন

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.