read.cash Log in
F@Foysal more from that month

ভালোবাসা গুলো পিউর হয় একমাত্র মা বাবার

আহ! বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে পটিয়া থেকে আসা স্কুল শিক্ষক আব্দুল গফুর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার বলেন তার আইসিইউ সাপোর্ট দরকার। ছেলেকে বাঁচাতে শিশু ওয়ার্ডের দিকে ছুটতে থাকে। শেষ পর্যন্ত কান্না করতে করতে জুতা খুলে দৌঁড় দেন। তবুও মেলেনি আইসিইউ! চট্টগ্রাম মেডিকেলে আইসিইউ না পেয়ে মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ পেলেও বাঁচানো যায়নি শিশুটিকে! পৃথিবীর সবচাইতে ভারি জীনিস কি জানেন? বাবার কাধে সন্তানের লাশ! এই ঘটনাটি তার থেকেও মর্মাহত কারন বাবার কোলে সন্তানের মৃত্যু! ভালোবাসা গুলো পিউর হয় একমাত্র মা বাবার। (গত শনিবার দুপুরের ঘটনা)

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.