Namaj
🍁🍁👉নামাজ পড়েন ঠিকই কিন্তু গান শোনেন, নাটক- সিনেমা দেখেন, পর্ণ ভিডিও দেখেন। তওবা করেন আবার নিজের নফসকে দমন করতে ও পারেন না। সম্পূর্ণভাবে এসব হারাম কাজগুলো ছেড়ে দেওয়ার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন আছে আমাদের ,,👈🍁🍁 🍁👉 পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রতি নামাজে নিজের এবং গোটা মুসলিম জাতির হেদায়েতের জন্য দোয়া করবেন। সমস্ত পাপ কাজ হতে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। 🍁👉ফোন থেকে সমস্ত গান, নাটক, সিনেমা ডিলিট করে দিতে হবে। যখনই গানের কথা স্মরণ হবে তখনই আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হবে। 🍁👉 কুরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে না জানলে, তেলাওয়াত শুনতে হবে। 🍁👉 হারাম সম্পর্ক গুলো হতে নিজেকে ফিরিয়ে আনতে হবে। কারণ এই হারাম সম্পর্ক গুলোই হারাম কাজ গুলোর দিকে বেশি ধাবিত করতে সাহায্য করে। তাই আগে নিজেকে হারাম সম্পর্ক হতে বিরত রাখতে হবে। 🌺হুট করে এসব হতে বেরিয়ে আসা হয়তো কঠিন মনে হবে। কিন্তু চেষ্টা করলে কোন কিছুই কঠিন না। আর মনে রাখতে হবে, দুনিয়ার জীবনই আসল জীবন নয়। আল্লাহকে খুশি করার জন্য এসব কাজগুলো হতে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দান করবেন।🌺
No comments yet