বড়_আপু_যখন_বউ
পর্বঃ- ০২ লেখক:सा सजीव তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো ৷৷ * নে খেয়ে নে ৷ (রিমঝিম আপু) * করুনা করছেন ? (আমি) * করুনার কি দেখলি ৷ (একটু রেগে রিমঝিম আপু) * যা করছেন সবি তো করুনা।। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুনা ছাড়া কি ? (আমি) রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিলো ৷৷ * চল খেতে হবে না তোকে ৷ (আপু) বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো ৷ * বাসায় চলে যা ৷ (রিমঝিম আপু) আমি কিছু না বলে ওখান থেকে হাটতে ধরলাম ৷ কি মেয়েরে বাবা নিজেই ডাকলো আবার নিজেই তারিয়ে দিলো ৷ বড়লোক তো তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না ৷ শুধু নিজের মর্জিতে সবাই কে চালাতে চায় ৷ কি জন্য যে কলেজে আসলাম ৷৷(মনে মনে ভাবলাম আমি) ভালো লাগছিলো না তাই আর বাসায় গেলাম না ৷ দুইটা সিগারেট কিনে নদীর পারে গিয়ে বসলাম ৷ সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদির পানি চলা চল দেখতে লাগলাম ৷ একটু পর ফোনটা বেজে উঠলো ৷ আননোন নাম্বার ৷ ফোনটা রিসিভ করলাম ৷ ফোনটা রিসভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কন্ঠ শুনতে পেলাম।কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু * কই আছিস (রিমঝিম আপু) * কে আপনি ? (না চেনার ভান করে আমি) * কই আছিস সেটা বল এসে দেখাচ্ছি আমি কে !(রিমঝিম আপু) * নদীর ধারের গাছের নিচে বসে আছি । (আমি) * দাড়া আমি আসছি কোথাও যাবি না ৷ (রিমঝিম আপু) প্রায় ১০ মিনিট পর রিমঝিম আপু আসল ৷ * এখানে কি করিস ? (রিমঝিম আপু) * বসে আছি ৷ কেন বলুন তো ৷ (আমি) * তোর হাতে ওটা কি ? (রিমঝিম আপু) * কই কিছুই তো নয় ৷ (আমি) * সত্যি বল হাতে কী ? ( রিমঝিম আপু) * সিগারেট ৷ (আমি) আপু সিগারেট টা নিয়ে ফেলে দিলো আমার হাত থেকে ৷ * আজকের পর থেকেদিন ও জেনো আমার সামনে সিগারেট খাওয়া না দেখি ৷ (রিমঝিম আপু) কিছু না বলে চুপ করে রইলাম বসে রইলাম ৷ * বাসায় যাবি না ? (রিমঝিম আপু) * বাসায় গিয়ে কি করবো ? (আমি) * বাসায় গিয়ে নাচবি আর কী করবি !! (রিমঝিম আপু) * আমার বাসায় যেতে ইচ্ছে করছে না ৷ (আমি) আপু আমার পাশে বসে পরলো ৷ তারপর বললো ৷ * সরি '' তখন তোকে রাগ দেখানোর জন্য (রিমঝিম আপু) * এসব কথা বাদ দেন তো অভ্যাস আছে আমি কিছু মনে করি নি । (আমি) * হুম আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো ৷৷ (আপু) * ভূল তো কিছু বলেছিলাম না ৷ (আমি) রিমঝিম আপু আমার দিকে তাকালো * কি বলবি আবার বল কিন্তু এই কথাটা জেনো তোর মুখে আর কোনোদিন না শুনি বুঝলি ৷ (রিমঝিম আপু) * হুম বুঝলাম ৷ আপনি বাসায় যাবেন না ? (আমি) * যাব ৷ কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেনো ? (রিমঝিম আপু) * তাহলে কি বলবো ? (আমি) * তুমি করে বলবি ৷ (রিমঝিম আপু) * আপনি আমার সিনিয়র আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে ।। (আমি) * বলছি না আপনি বলবি না কানে কথা যায় না তোর (জোরে চিল্লানি দিয়ে আপু) রিমঝিম আপুর চিল্লানি শুনে বুক টা কেপে উঠলো ৷ খুব ভয় পেয়ে গেয়েছিলাম ৷৷ * আচ্ছা ডাকবো না ৷ আজ থেকে তুমি বলেই ডাকবো ৷ (আমি) * হুম মনে থাকে জেনো ৷ (রিমঝিম আপু) অনেক্ষন ধরে দুজনে চুপচাপ বসে রইলাম ৷ নদীর ধারে হালকা বাতাস বইছে খুব সুন্দর লাগছে ৷৷ * জানো রিমঝিম আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে ৷ (আমি) * মন খারাপ করিস না ৷ দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে ৷ (রিমঝিম আপু) হটাৎ করে রিমঝিম আপু আমার কাধে মাথা রাখলো । ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো ৷ আমি চুপ করে রইলাম ৷৷ * আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না । এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি কথা দিলাম ৷৷ (রিমঝিম আপু) আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম ৷ আমার মুখের দিকে রিমঝিম আপু বললো কি হলো হাসছিস কেনো ? (আপু) * না এমনি ৷ (আমি) * চল এখন বাসায় যাবো (রিমঝিম আপু) * হুম চলো ৷ (আমি) রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেলো ৷ দোকান থেকে কিছু খাবার কিনে রাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ৷৷ তারপর ল্যাপটপ টা নিয়ে কাজ করতে লাগলাম ৷ একটু পর ফোনটা বেজে উঠলো ৷ ফোনটা ধরলাম ৷৷ * কি করিস এখন ? ((রিমঝিম আপু) * এই তো ল্যাপটপে বসে কাজ করি ৷ (আমি) * খেয়েছিস কিছু ? (আপু) * হুম খেয়েছি ৷ (আমি) * ওহ ভালো আচ্ছা রাখছি কাল কলেজে আসবি কিন্তু ? (রিমঝিম আপু) * ওকে আসবো ৷ (আমি) ফোনটা রেখে দিলাম আমি আবার কালকে কলেজে যাব ৷ যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাবো ৷৷ (আমি মনে মনে) কাজ শেষ করে আর বাইরে বের হলাম না বাসায় কাটিয়ে দিলাম ৷৷ রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম ৷ সকালে ফোনটা বেজে উঠলো ৷৷ ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম ৷ * হ্যালো কে বলছেন ? (আমি) * কই রে তুই ? (রিমঝিম আপু) * বাসায় শুয়ে আছি ৷ (আমি) * এখনো ঘুমাচ্ছিস কয়টা বাজে খেয়াল আছে ৷৷ (রিমঝিম আপু) * কয়টা (ঘুমের ঘোরে আমি) * ৯ টা বাজে তারাতাড়ি কলেযে আয় (রিমঝিম আপু) * না কলেযে যাব না ভালো লাগছে না ৷ (বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পরলাম) প্রায় ২০ পর কলিং বেলের শব্দ পেলাম ৷ আমার বাসায় তো কেউ তেমন আসে না ৷ ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই চমকে গেলাম। কারন রিমঝিম আপু দারিয়ে ৷৷ * আরে তুমি এখানে ? (আমি) * তোকে না বলেছিলাম কলেজে আসতে ৷ (রিমঝিম আপু) * ভালো লাগছিলো না তাই যেতে চাচ্ছিলাম না ৷ তুমি আমার বাসা চিনলে কীভাবে ? (আমি) * কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে ওই রাস্তা দিয়ে আসলাম ৷৷ তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিলো ৷৷ (রিমঝিম আপু) * তোমার এখানে আসাটা ঠিক হয় নি।। লোকে কি ভাববে আর আমি এখানে একা থাকি বুঝতেও তো পারছো ৷ (আমি) * ওতো বুঝে লাভ নেই সর ভিতরে যেতে দে ৷ (রিমঝিম আপু) আমি কিছু বলার আগেই রিমঝিম আপু ভিতরে ঢুকে পরলো ৷ * তোর বাসাটা তো বেশ সুন্দর ৷ (রিমঝিম আপু) * আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন ৷ (আমি) * ওহ ভালো , তারাতাড়ি রেডি হয়ে নে । একসাথে খাওয়া করবো খাবার নিয়ে এসেছি ৷৷ (রিমঝিম আপু) আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম ৷ কারন যত তারাতাড়ি সম্ভভ তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে।। আমার তো কিছু না।। কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে প রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে ৷৷ দুজনে বসে খেয়ে নিলাম ৷৷ আপু শুধু বক বক করেই যাচ্ছোাআর আমি ভাবতিছি কখন সে এখান থেকে যাবে ৷ তারাতাড়ি খাওয়া শেষ করলাম ৷ * এখন চল তো আমার সাথে ৷ (রিমঝিম আপু) * কোথায় যাবো ? (আমি) * কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু) চলবে 💛 ৩ পর্ব আইডিতে আছে গিয়ে দেখে আসতে পারেন ☺️
No comments yet