read.cash Log in
@FAHIM13 edited

হযরত সুলাইমান (আঃ) ও একটি পিপিলিকা

হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন নদীর তীরে বসা । এমনি চোখ পড়লো একটি পিপিলিকার উপর । . একটি পিপিলকা মূখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌছতেই একটি পানি ব্যাঙ হা করে অমনি গিলে ফেললো !! . দীর্ঘক্ষন পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উটে হা করে পিপিলকাকে ছেড়ে দেয় !! . হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি! হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার মুযিজার মধ্য থেকে একটি ছিল সব মাখলুক্বের কথা তিনি বুঝতেন!! . পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ? কোথায় গিয়ে ছিলে? কেন গিয়ে ছিলে ? উত্তরে পিপিলিকা বললো নদীর নীচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম কিড়া- মাকড়ের জন্ম, তাদের অনেক অন্ধ, তারা রিযিকের তালাশে বাহিরে যেতে পারেনা!! . এদের রিযিকের জিম্মাদারী মহান আল্লাহ পাক তিনি আমায় দিয়েছেন । ওদের পর্যন্ত রিযিক পৌছাতে আমি অক্ষম, তাই পানির নীচের বাহন হিসেবে মহান আল্লাহ পাক তিনি এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন!! . আমি ওর মূখের ভিতরে নিরাপদ সফর করে তাদের পর্যন্ত রিযিক পৌছে দিয়ে পুনরায় তারই মূখের ভিতরে করে ফিরে আসি!! . হযরত সুলাইমন আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন সেখানকার অন্ধ কিড়া-মাকড়দের কোন তাসবীহ পাঠ করতে কি শুনেছো ? . পিপিলিকা বললো হ্যাঁ !! তারা রিযিক্ব পেয়ে বলতে থাকে-পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি ! যিনি আমাদের এই গভীর পানির নীচে ও ভুলেননি! মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে হালাল রিযিক দান করুন!! আমিন

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.