read.cash Log in
@FAHIM13

নিরবে নিভৃতে চলে গেলেন

(০১-১১-২০)নিরবে নিভৃতে চলে গেলেন অতিসহজ সরল ব্যক্তিত্ব, আধুনগর নয় নম্বর ওয়ার্ডের চার বারের নির্বাচিত মেম্বার জনাব সিদ্দিক আহমদ। অল্প কয়দিন আগে অনুষ্ঠিত ২০২০ আধুনগর ইউপি নির্বাচনে আবার অংশগ্রহণ করার জন্য ফরম নিয়েছিলেন, তবে শারিরীক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত ফরম উইথ ড্র করেন।নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের এখনও শপথ কার্যক্রম শেষ হয়নি তাই সিদ্দিক আহমদ ছিলেন বর্তমান মেম্বার। তিনি বেচে থাকা পর্যন্ত একটানা দীর্ঘ চব্বিশ বছর আধুনগর ইউনিয়ন পরিষদে "তার চেয়ারটাতে বসার সৌভাগ্য কারো হয়নি।" দীর্ঘ চব্বিশ বছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে গিয়েছেন কিন্ত তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই, নেই কোন জালিয়াতি, অর্থ আত্মসাৎ করার অভিযোগ। কাজ করে গেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। জনাব সিদ্দিক আহমদের কাছে বার বার হেরে যাওয়া প্রার্থীরা জোট বেঁধেও কখনো সিদ্দিক আহমদ মেম্বার কে পরাজিত করতে পারেনি। জনগনের রায় সবসময় তার সাথেই ছিলো। বর্তমানে এমন জনপ্রিয়তা ধরে রেখে ২৪ বছর জনগণের পাশে থাকার মত মানুষ নতুন করে তৈরি হবে কিনা জানিনা। আধুনগর ইউনিয়ন পরিষদ তার বুকে চব্বিশ বছর ধরে বিচরণ করা মানুষটার জন্য একটি দোয়া মাহফিল কিংবা শোকসভা আয়োজন করতে পারবে কিনা আমি জানিনা......

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.