read.cash Log in
@Emon45 more from that month

কেউ একজন আসুক সকাল বিকাল সন্ধ্যা রাতে আমার কথাই ভাবুক কেউ একজন আসুক এলোমেলোভাবেই চুলগুলো খোলা রাখতে বলুক কেউ একজন আসুক যার তার সাথে কথা বলতে নিষেধ করুক কেউ একজন আসুক কথায় কথায় ' পাগলী' বলে মুচকি হাসুক কেউ একজন আসুক যানজটের অজুহাতে আমায় অপেক্ষায় রাখুক কেউ একজন আসুক লুকিয়ে সিগারেট খেয়ে ধরা পড়ার ভয়ে মিথ্যে বলুক কেউ একজন আসুক রাগ করে মুখ ঘুরিয়ে বসে থাকুক কেউ একজন আসুক বুক পকেটে টিপের পাতাটা আমার জন্যই রাখুক কেউ একজন আসুক অভিমান ভাঙাতে আকুতি মিনতি করুক কেউ একজন আসুক তার গল্প গান কবিতায় উপন্যাসের পাতায় আমাকেই লিখুক কেউ একজন আসুক হাতটা ধরতে গিয়েও আবার গুটিয়ে ফেলুক কেউ একজন আসুক শাড়ীতে দেখার যখন তখন বায়না ধরুক কেউ একজন আসুক আমার আমি'কে একটুখানি বুঝুক কেউ একজন আসুক আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসুক। ~ ইমন

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.