#শুধু একবার ফিরে এসো, আসবে কি? ************************ জানি তুমি চলে গেছো আকাশের কোল ঘেঁষে, তারাদের কাছাকাছি। জানি তুমি চলে গেছো সব ছেড়ে একাকী , সবাইকে ফেলে রেখে। চলে যাওয়া খুব সোজা সবাইকে কাঁদিয়ে, তবু চলে যেতে হয়। কেন তবে এই আসা সবাইকে ভালোবাসা, শুধু শূন্যতা সাথী হয়। ফিরে আসবে না জানি, তাও কেন মনে হয়, ফিরে তুমি আসতে যদি। কেন তবে হয় না তা আবার কাছে পাওয়া, এক ই ভাবে ভালোবাসা। ভালোবাসা কোনোদিনও হারিয়ে যায় না কখনো যত ই তুমি চলে যাও। ভালোবাসা একমুঠো টাটকা ফুলের মত, শুধু সুগন্ধ রেখে যায়। তবু কেন মনে হয় একবার ফিরে তুমি আসতে যদি। একবার ফিরে আসবে কি? বলো, শুধু একবার।
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet