read.cash Log in
@Dipubiswas07

কবিতা

হারানো নায়ক কেমন করে জুটলো যেন ছিছোরে বন্ধু আমার! বারন করার পরেও সে PK ই থাকে বারংবার। এই তো সেদিন উড়াতে গিয়ে কাটলাম ঘুড়ি যখন, কাইপোছে বলে চেচিয় উঠলো গুজরাতি বন্ধুটি তখন। ডিটেক্টিভ বোমকেশ সেজে বন্ধু MS Dhoni এর বাড়ি যায়, পাশপোর্ট চাই বন্ধুর আমার উনার সুপারিশ শুধু চাই। সুদ্ধ দেশি রোমান্স করতে অন্য দেশে বন্ধু নায়ক, এরোপ্লেনে চড়লো বসে welcome to New York. বিদেশ যখন গেল বন্ধু রাবতা'র ব্যাঘাত ঘটে, দিল বেচারাকে শান্ত করতে কাটায় সমুদ্র তটে। ওরে বন্ধু বিদেশ থেকে ফিরবি যখন তুই, Sonchiriya মানে সোনার পাখি সঙ্গে আনবি দুই। ফেরার সময় বন্ধু মোর নিজেই ড্রাইভ করে, দেখতে গিয়ে পাহাড় পর্বত কেদারনাথের জলছ্বাসে পরে। যে বন্ধুর কথা তোমাদের শোনালাম আমি ভাই, স্মৃতি তার রয়েছে জড়িয়ে তার দেখা নায়।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.