read.cash Log in
@Delowar.-123 more from that month

নির্যাতন

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে (৩৭) বিবস্ত্র করে শ্লীলতাহানির ভিডিও ঘটনার এক মাসেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) ঘটনার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে জানিয়েছে, শারীরিক সম্পর্ক ও আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করেছিল এই সন্ত্রাসীরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব ১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, শারীরিক সম্পর্ক স্থাপন ও আর্থিক সুবিধা নেয়ার উদ্দেশ্যেই তারা এ ঘটনাটি ঘটায়। পরবর্তীতে যখন কোনও কিছুই হচ্ছিল না তখন তারা এই ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।’ র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এ ঘটনায় আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। ভবিষ্যতে যারা এ ধরনের অপকর্ম করতে চান তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, ‘তাদেরকে বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবে না’।’ আসামিদের কোনও রাজনৈতিক পরিচয় আছে কি-না এমন একটি প্রশ্নের উত্তরে র‍্যাব ১১ এর প্রধান বলেন, ‘আমাদের কাছে সন্ত্রাসী তো সন্ত্রাসীই। এখন পর্যন্ত আমরা এদের রাজনৈতিক পরিচয় খুঁজতে যাইনি, আর খুঁজবো না। র‍্যাব যেকোনও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।’

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.