যখন কেউ আমাকে কবিতা শুনায়
"একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা-দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ বনে নীলচে আলো জ্বেলে সপ্নে ভেজা মাটিতে পা ফেলে সেই ছেলেটা হঠাৎ এলো মনে। ছোট্ট আমি দুষ্টু আমি সেজে, কেমন জেনো হলাম জড়োসড়ো আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে বুক ভরা আবেগটুকু ঢেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়ো। বন পাহাড়ি ঝর্ণার বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে"
3 comments
খুবই সুন্দর।
Thank you..
well come