read.cash Log in
B@Buri222 more from that month

এক কাননে ফুটেছিল রক্ত জবা ফুল জীবন নদীর তরী বেয়ে পায়নি জবা কূল । প্রজাপতি উড়ে বেড়ায় সকল ফুলের মাঝে চুপটি মেরে দেখে জবা থাকে ভীষণ লাজে । ফুলের মালি পানি ঢালে সকল গাছে রোজ এই জবাটি কেমন আছে নেয়নি কেউ খোঁজ । ঢেউয়ের মতো রক্তনালী বইছে জবার বুকে অভিমান কষ্টগুলো সইছে ধুঁকে ধুঁকে । ঝরে গেল সেই জবাটি অজানা এক ভোরে খুঁজছে মালি রক্তজবা নেশায় মাতাল ঘোরে ।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.