আমার নেই কোন অধিকার
আমি নারী , তাই আজ আমি চার দেয়ালের মাঝে বন্দি । আমি যে মেয়ে ! তাই বের হতে দেয়নি , আমাকে ঘরের বাহিরে । সমাজ আমার হাত পা, বেঁধে ফেলে রেখেছে ঘরের এক কোণে! যদিও আমি , এই সমাজকে ছিন্ন করে হয়েছি ঘরের বাহির । নিজের অধিকার , ছিনে আনার জন্য , যখন লড়ে যাচ্ছিলাম ! ঠিক তখনি ,, সমাজে থাকা কিছু ,, নর পশু আর হায়নার দল আমাকে টিকতে দিলনা ,, ঘরের বাইরে , তারা আমাকে হিছরে এনে ফেলে দিল , সেই ঘরের এক কোণে ! আজ তো আমার ঘরের চৌকাঠ পার হতেই ভয় করে ! কেননা ,, ওই দরজার চৌকাঠের ওপারে থাকা , কিছু সমাজের মানুষ ,, আমাকে দেখিয়ে বলতে থাকে ! " বেশ হয়েছে ! কেন বের হয়েছিল , ঘরের বাহিরে ,,?? এত উড়তে চাইলে তো এমনি হবে !" তাহলে কি ? আমি নারী বলেই , আমার নেই কোন সুবিচার ,,? আমি ঠিক যখন আমার অধিকারের জন্য , আমি লড়াই করছিলাম ! আর তখনি ,, আমাকে গুনতে হচ্ছে মৃত্যু প্রহর ,! তবে কি ,? আমার নারী হওয়াটাই ছিল ভুল ,,?🙂
No comments yet