জননী
এই কাদা-মাটি-জল, নদী ছলছল, ক্রন্দসী বাংলা আমার, ঘাসফুল-মাঠ , সবুজ নিপাট রূপসী জননী আমার। ফুলে পল্লবে তরু ছায়াতলে রাখালী বাঁশীর সুর, গানে-গুঞ্জনে বাউলের মনে একতারা সুমধুর। পূবে-পশ্চিমে গোধুলীর প্রেমে সোনালী আলোকচ্ছটা, নদী-নির্ঝরে কবির অন্তরে খেলে যায় জোয়ার-ভাটা। বাংলা আমার, জননী আমার, স্তন্যদায়িনী মাতা, কবিয়ালী গানে ভাটিয়ালী টানে বলি বাংলার কথা।
No comments yet