read.cash Log in
@Athai more from that month

চিংড়ি সুজির চপ😋

আজ নিয়ে এলাম চপের রেসিপি,ভাবছেন তো চপ!!!🙄🙄এ আবার এমন কি আছে শেখার।হ্যাঁ এখানেইতো টুইস্ট টা এনেছি,এটা কোন সচারাচর আলু দিয়ে তৈরি করা চপ নয়,এটা হচ্ছে কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে রাশিয়ান স্টাইলে কোট করা #চিংড়ি_সুজিরচপ।।আমি ১০০ভাগ সিউরিটি দিয়ে বলতে পারবো আপনি না বলা পর্যন্ত এই চপটা কেউ প্রথমবার খেয়ে বুঝতে পারবেনা এটা আসলে কি দিয়ে বানানো হয়েছে।।😍😍আর এর উপরে কোটিংটা এত ক্রিসপি হয়,বানিয়ে না খেলে বুঝবেন না।। উপকরণঃ #চিংড়ি ১০,১২টি #সুজি ১কাপ #ময়দা ৩টেবিল চামচ #লাল_সেমাই হাফ প্যাকেট #ডিম একটি #গাজর #ক্যাপসিকাম #পেয়াঁজ #কাঁচামরিচ (সব সবজি নিজের পচ্ছন্দ অনুযায়ী,কুচি করে নেয়া।) #রসুন ৩কোয়া মিহি কুচি #আদাবাটা হাফ চা চামচ #গোলমরিচগুঁড়ো ৪,৫টি #টমেটোসস ২চা চামচ #লবন স্বাদমত #চিনি ১চা চামচ #তেল (এটা ডুবো তেলে ভাজতে হবে) #পানি দের কাপ প্রনালীঃ প্রথমে প্যান বসিয়ে পরিমানমত তেল দিয়ে তেল গরম হলে পেয়াঁজ কুচি,চিংড়ি মাছ,আদা,রসুন দিয়ে চিংড়ি গুলো হালকা ভেজে নিতে হবে তারপর এতে সব সবজিগুলো,লবন,গোলমরিচগুঁড়া,টমেটো সস,চিনি দিয়ে দিতে হবে সবজি মোটামুটি নরম হয়ে এলে এতে সুজিগুলো দিয়ে ৩,৪ মিনিটের মত সুজিগুলো ভেজে এখন গরম পানি দিয়ে চুলার আঁচ লো করে ঢাকনা দিয়ে দিতে হবে।৫,৬ মিনিটের মধ্যে পানি শুকিয়ে গিয়ে সুজি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা প্লেটে ময়দা,একটা প্লেটে সেমাই একটু আধা ভাঙ্গা করে নেয়া,আর একটা বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে।এবার রান্না করা সুজিটা চপের আকার দিয়ে প্রথমে শুকনো ময়দায় গড়িয়ে নিয়ে তারপর ডিমে চুবিয়ে সবশেষে শুকনো সেমাইয়ে চপটা এপিট ওপিট ভালো ভাবে কোট করে ডুবে তেলে মিডিয়াম লো আঁচে ভাজলেই তৈরি হয়ে যাবে #চিংড়ি_সুজিরচপ।। #বিঃদ্র(তেল মোটামুটি গরম অবস্থায় চপ ছাড়তে হবে আর পুরো সময়টা চুলার আঁচ মিডিয়াম লো থাকবে,তা না হলে সেমাই টা পুরে গিয়ে এটার সৌন্দর্য এবং টেস্ট দুইটায় নষ্ট হয়ে যাবে) #রেসিপি_যদি_ভালোলাগে_তাহলে_লাইক কমেন্ট _করে_দিবেন😊😊

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.