read.cash Log in
@Arpan02

অবসরে বাগান - লকডাউনের বিষন্নতা দূর করার উপায় **এই লকডাউনে যাদের অবসর সময় অনেক , কিন্তু করার মত কিছু নেই অথবা যারা বোরিং লাইফ কাটাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট** । আপনি চাইলে বাগানের কাজ শুরু করতে পারবেন । দেখবেন একবার শুরু করলে আপনার সকল হতাশা , সকল বোরিংনেস কমে গিয়েছে । যাদের বাগান তৈরির মত উঠোন নেই , তারা চাইলে ছাদে অথবা বারান্দার টবে গাছ লাগাতে পারেন । আমি নিজেও আমার বারান্দায় গাছ লাগিয়েছি ।

তাই গাছ লাগানোর জন্য শুধু প্রয়োজন ইচ্ছার । **যখন দেখবেন আপনার গাছে ফুল ফুটেছে , নিজের গাছের লেবু-পেয়ারা-মরিচ নিজে খাচ্ছেন , তখন এক অন্যরকম আনন্দ অনুভব করবেন** , যেটা আমিও করেছি । যারা জানেন না যে কিভাবে শুরু করবেন , তাদের জন্য বলছি - আমি এখন থেকে নিয়মিত বাগান তৈরির বিভিন্ন পোস্ট দিবো যেগুলো সবারই কাজে লাগবে । মাটি তৈরি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান সকল কিছু দেয়ার চেষ্টা করব । তাই যারা একবার হলেও বাগান বানানোর কথা ভেবেছেন বা ভাবছেন তারা দেরি না করে আজই শুরু করে দিন । আর আপনার বাগানের যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য কমেন্ট করুন , আমি সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.