read.cash Log in
@Arpan02

রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে বাইরে প্রখর রোদ,হঠাৎ আকাশে দেখা মিললো কালো মেঘের। মেঘের গর্জন শোনা যাচ্ছে অহরহ। শুরু হলো বৃষ্টি। কিন্তু রোদ এখনোও কমেনি। রোদের মধ্যেই চলতে থাকে অঝরে বৃষ্টি। এ ঘটনা বিরল, আবার মজাদার ও বটে। আমার দাদু বলতো “রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেক শেয়ালের বিয়ে হচ্ছে”। আজ দাদু নেই। তবে আছে দাদুর স্মৃতিগুলো৷ মনে পড়ে দাদুর বলা কথাগুলো।

যতবারই এমন রোদ বৃষ্টি একসাথে দেখি, প্রতিবারই যেন দাদুর কথা মনে পড়ে যায়।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.