read.cash Log in
@Arowa more from that month

অপেক্ষা

অপেক্ষাই আজও তোমার পথ ধরে- কত বৃষ্টি বাদল চলে গেছে এই পথে, এখনও সূর্য ওঠেনি হয়নি সকাল- অন্ধ জীবন এখনও তোমার অপেক্ষায়। কত প্রহর চলে গেছে একে একে- বিদায় বলেছে কত সঙ্গী সাথীর দল। দুচোখে কত স্বপ্ন আঁকি তোমায় ভেবে, শুধু অপেক্ষার প্রহর গুনি তুমি আসবে তাই। যখন রাত্রি এসে ঘিরে ধরে আমায়- এতটুকু শুধু এতটুকু আলোর আশায়, আজও পথের ধারে আমি একা বড় একা- শুধু তোমার অপেক্ষায় সময় চলে যায়। নতুন সূর্য জীবনে উঠবে আমার, তুমি আসবে আবার এই পথে ফিরে। কত কল্পনায় স্মৃতি গুলো আজও সাজায়- তুমি আসবে বলে তাই আজও আমি অপেক্ষায়। তাইতো শেষ হবে যখন জীবনের সব আশা, তোমার কাছেই খুঁজব জীবনের দিশা।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.