ধর্ষন
ধর্ষন কিসের আকর্ষণ করছো ধর্ষন? এতো পিশাচ কেনো তোমার মন? তোমারো তো ঘরে আছে মা বোন আছে স্ত্রী আছে মেয়ে কলিজার ধন। তাদের রেখে এখানে করছো রক্তপাত জোর করে করিতে এসেছো সহবাস, কোথায় তোমার ধর্ষিত সে বিবেক তোমার কি সাড়া দেয় না আবেগ? আমি বলছি করছো না তুমি ধর্ষন করছো তুমি দেশটাকে অপহরণ, লুন্ঠন করিতেছ নিজ মায়ের দেহপ্রাণ করছো তুমি সে প্রসবকারী পেটের অপমান।
No comments yet