বাংলা আমার স্বদেশ ভূমি, বাংলায় সোনার খনি। বাংলার দৃশ্য মন জুড়ায়, বাংলায় কোটি বাঙালির জননী। স্নিগ্ধ হাওয়ার সবুজ শ্যামলী, বাংলার পরিবেশ। তাইতো বাংলা কে ভালোবেসে, বাংলায় আছি বেশ।
@Arifa4824 in September 2022
দুখ প্রিয়াসি উদাস চাষি নিল গগন তলে ভাই, গুণগুণিয়ে আপন মনে হালের পিছে ধায়। শরৎ-কি তার সাদ্ধ দেখার ধূসর মেঘের ভেলা, গায়ের ঘামে শস্য রূপায় যায় কেটে তার বেলা। সবুজ চারায় স্বপন দেখা,পিতার স্নেহ দিয়ে, রদবাদলে পোরায় দেহ,শস্য পানে চেয়ে। শরৎ দেখা তাদের চখে হাজার কাজের পালা, তারা কি ভাই দেখবে কভু কাশফুলেরি খেলা! সন্ধ্যা হতেই ক্লান্ত দেহে ঘুমের ঘরে সারা, রাত পোহালেই আবার দেখো মাঠে যাওয়ার তাড়া। রাতের কোলে শষীর সনে মেঘের লুকোচুরি, ভগ্নদেহে তাই তো যে আর হয়না জারি সারি। তাদের চখে শরৎ…