জীবনভর চারটি কাজ কখনো ত্যাগ করবেন না: ১. কখনো আল্লাহর শুকরিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর বাড়িয়ে দিবেন না। [যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো, সুরা ইব্রাহিম ০৬] ২. কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আপনাকে আর স্মরণ করবেন না। [আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো, সুরা বাকারা ১৫২] ৩. কখনো দুয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি বিপদে আর আপনার সাড়া দিবেন না। [আমার কাছে দুয়া করো; আমি সাড়া দিবো, সুরা গাফির ৬০] ৪. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিঁনি আর নাজাত/মুক্তি দিবেন না। [আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিঁনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন, সুরা আনফাল ৩৩]
Log in to join in Reading is open to everyone. Replying needs an account.
No comments yet