read.cash Log in
@Alsha

স্বামী ও স্ত্রীর ঝগড়া*

😁😀😄😃 স্বামী ও স্ত্রীর ঝগড়া* . স্বামী :- "আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ.... আগে জানলে আনতাম না এমন ঝগড়াটে বউ।" * স্ত্রী :- "নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেধেছে... আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে?" **** * স্বামী :- "ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গা.... বিয়ের আগে লক্ষী মেয়ে কিছুই চাইতো না।" * স্ত্রী :- "নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে..... তোমার মতো কিপটা স্বামী আর দেখিনি রে।" **** * স্বামী :- "মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি.... তোমার মতো দাজ্জাল বউকে দিতেই হবে ছুটি।" * স্ত্রী :- "তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান.... আমার বজ্জাত স্বামীটা আমায়, করে যেন সম্মান।" **** * স্বামী :- "আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই.... বিয়ের পরে এখন শুধু করে খাই খাই।" * স্ত্রী :- "ছিপখান তিন দাড় তিন জন মাল্লা.... কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।" **** * স্বামী :- "ভোর হলো দোর খোল, খুকুমণি উঠরে.... ভাল যদি না লাগে বাপের বাড়ি ছোটরে।" * স্ত্রী :- "আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে.... আগে বুঝিনি তুমি এত বাজে।" **** * স্বামী :- "আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে.... আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।" * স্ত্রী :- "সবার সুখে হাসবো আমি, কাদবো সবার দুঃখে.... আর বেশি কথা বললে,টেপ মেরে দেব মুখে।"

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.