read.cash Log in
A@Afrin120 more from that month

সিন্ধু সভ্যতায় শিক্ষা

সিন্ধু সভ্যতা ছিল একটি নগর ভিত্তিক সভ্যতা। এ সভ্যতার ধারকদের মধ্যে শিক্ষারও প্রচলন ছিল। সিন্ধু উপত্যকায় প্রাপ্ত বিভিন্ন সীলমোহরের উপর লিপিমালা থেকে তা বোঝা যায়। সিন্ধু সভ্যতার ধারকদের পাটিগণিত, দশমিক গণন ও জ্যামিতির উপর বিশেষ জ্ঞান ছিল। দৈর্ঘ্য মাপবার জন্য তারা দশমিক প্রথা ব্যবহার করত। তারা ঋজু (vertical) ও আনুভূমিক (horizontal) রেখা-দাগ দ্বারা সংখ্যা গণনা করতো। পরবর্তীকালের খরষ্ঠী ও ব্রাক্ষ্মী লিপি প্রণালীতেও এরূপ দাগ দ্বারাই সংখ্যা বোঝান হতো। সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রে প্রাপ্ত ইটসমূহের মাপের ঐক্য থেকে বোঝা যায় ঐ সভ্যতার ধারকরা গণিতবিদ্যার সাথে বিশেষভাবে পরিচিত ছিল। সমান্তরালভাবে রাস্তাঘাট নির্মাণ ও পারস্পরিক সংযোগের কোণসমূহ থেকে এবং মৃৎপাত্র ও অন্যান্য শিল্প সামগ্ৰীর উপর অঙ্কিত নকশা সমূহ থেকে বোঝা যায় সিন্ধু সভ্যতার ধারকদের জ্যামিতিক জ্ঞানও ছিল। সিন্ধু সভ্যতার বাহকরা ভাস্কর্য, স্থাপত্য ও ধাতু বিদ্যাতেও পারদর্শী ছিল। চিকিৎসাশাস্ত্রেও তাদের জ্ঞান ছিল।

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.