read.cash Log in
@Adnan855

কুসংস্কার

আমি আজকে এমন একটা জিনিস শেয়ার করতে চাই যা কম-বেশি সবাই মানে।।সেটা হলো কুসংস্কার।আজকে এমনই কিছু কুসংস্কার এর কথা বলবো।

*দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই।   ● পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।   ● আঙ্গুলের ইশারায় কবর দেখালে সেই আঙ্গুল পঁচে যায়।   ● নতুন বউকে শ্বশুর বাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম থাকে।   ● বিড়াল মারলে আড়াই কেজি লবণ ‘সদকা’করতে হয়।   ● কুকুরকে পা দিয়ে বাড়িতে গর্ত করতে দেখলে কারো মৃত্যুর আশঙ্কা আছে, এটা মনে করা।   ● জোড়া কলা খেলে জমজ সন্তান জন্ম নেয়।   ● রাতে নখ, চুল, দাঁড়ি গোফ ইত্যাদি কাটতে নেই।   ● প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়, তাতে সে দীর্ঘ হায়াত পায়।   ● ভাই-বোন মিলে মুরগি জবাই করা যায় না।   ● ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারে অমঙ্গল হয়।   ● ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়।   ● ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়।   ● কোরআন শরিফ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল ‘সদকা’করতে হয়, না হলে মাথার চুল উঠে যায়।   ● ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয়, না হলে দাঁত আঁকাবাঁকা হয়।   ● ভাঙ্গা কুলায় লাথি মারলে জমির ফসল কমে যায়।   ● গর্ভবর্তী মহিলাকে এক কাতে শয়ন করতে নেই। এতে বাচ্চা প্রতিবন্ধী হয়।   ● ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিকে ফিরে তাকানো নিষেধ; তাতে যাত্রা ভঙ্গ হয় বা যাত্রা অশুভ হয়।   ● রাতে বাঁশ কাটা যাবে না। ● রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ।

4 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.