read.cash Log in
@Adnan334 more from that month

মা ও মেয়ে

খেলাও বেড়াও নেই কী তোমার কাজ মমতাজ? ঘুরছো কোথায় ফাঁকে ফাঁকে শুনছো না কে ডাকে? নুনের বাটি এগিয়ে দিলেও একটু আয়েস পাই খাবার বেলায় ঠিকই দেখি কাজের বেলায় নাই।

কী আর খাই খাই খানা-দানা কাজ করতে নেইকো মানা ও মা তুই দিসনে খোটা কাজ পাবি কি আলুর গোটা হয়েছে কী মা কাজের বয়স শিখি নি তো কাজের কয়েস হাত হতে মা নুনের বাটি পড়লে খসে নুনও যাবে বাটিও যাবে রাগের বশে তখন তুমি মারবে না তো চড় কষে?

বয়েস কী তোর কম আট ছেড়েছে,নয় তোমার মতো মেয়েরা আজ করছে ধরা জয়। ওমা তুই আর ঝাড়িস না রাগ করছি আমি পণ তোমার ডাকে আসব ছুটে যখন প্রয়োজন।

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.