read.cash Log in
@Adnan334 more from that month

মোরব্বা রেসিপি

উপকরণঃ ১) চালকুমড়া-২কেজি৷ ২) সাইট্রিক এসিড ৷ ৩) সিদ্ধ করার পাত্র৷ ৪) চুন ৩% ৫) কাচের বোতল৷ ৬) কাটা চামচ৷ ৭) চিনি ৮) পানি পদ্ধতিঃ প্রথমে চালকুমড়া কেটে প্রয়োজনীয় আকার ও আকৃতির টুকরো করে নিতে হবে৷ তারপর ছাল ও বীজ ফেলে দিয়ে টুকরো গুলোকে ধুইয়ে পানিতে সিদ্ধ করতে হবে৷ সিদ্ধ করার আগে টুকরোগুলোকে ৩% চুনের দ্রবণে কিছুক্ষণ চুবিয়ে নিলে ভালো হবে৷ কারণ এতে টুকরো সহজে নরম হয় না এবং নরম ফল দৃঢ় হয়৷ টুকরোগুলো সিদ্ধ করার পর টুকরো গুলোকে চিনির সিরায় ভালো করে জ্বাল দিয়ে এক রাত্রি রেখে দিতে হবে যাতে টুকরোগুলো চিনি শোষণ করে নিতে পারে৷প্রতি কেজি চাল কুমড়ার জন্য এক থেকে আড়াই কেজি চিনি দিতে হবে৷ মোরব্বা তৈরির পর বোতলে বা টিনের কৌটায় সংরক্ষণ করে রাখা যাবে৷ সতর্কতাঃ ১) কুমড়া সিদ্ধ করার সময় যেন বেশি সিদ্ধ হয়ে নরম না হয় তা খেয়াল রাখতে হবে৷ ২)যে বোতলে মোরব্বা সংরক্ষণ করবেন সেই বোতল জীবাণুমুক্ত করে সংরক্ষণ করতে হবে৷ ৩) মোরব্বা ভর্তির সাথে সাথে বোতলের মুখ ছিপি দিয়ে বন্ধ করে দিতে হবে৷

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.