দই মুরগির রেসিপি
উপকরণঃ ১)মুরগি ২) তেল ৩) লবঙ্গ ৪) এলাচ ৫)দারুচিনি ৬) তেজপাতা ৭) শুকনো লাল মরিচ ৮) পেঁয়াজ কুঁচি ৯) রসুন কুঁচ ১০) রসুনের কোয়া ১১) ধনিয়া গুঁড়া ১২) মরিচ গুঁড়া ১৩)লবণ ১৪) মেথী গুড়া ১৫) টক দই ১৬) লেবুর রস ১৭) আদা বাটা ১৮) রসুন বাটা ১৯)লবঙ্গ পদ্ধতিঃ প্রথমে মুরগি টুকরো করে কেটে নিতে হবে৷ তারপর মুরগির টুকরোগুলো একটি পাত্রে নিয়ে সেখানে টক দই, লেবুর রস,আদা বাটা, রসুন বাটা, লবঙ্গ এবং লবণ ভালো করে মাখিয়ে পাত্রের উপর ঢাকনা দিয়ে ঢেকে ২ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে৷ এবার একটি প্যানে তেল গরম করে তাতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও শুকনো লাল মরিচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে৷ এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে৷ তারপর আদা ও রসুন বাটা দিতে হবে৷ এভাবে ২ মিনিট ভাজার পর ধনিয়া গুড়া , মরিচের গুড়া ও মেথীর গুড়া ছেড়ে দিয়ে ভালো করে মেশাতে হবে৷ এবার মেরিনেটেড মুরগির টুকরো গুলো দিয়ে পরিমাণমত লবণ ছিটিয়ে ভালো করে মেশাতে হবে৷ প্যানটি ঢেকে দিয়ে আধা ঘন্টা মাঝারি আচে রান্না করতে হবে৷ ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং আরও তিন মিনিট রাঁধতে হবে গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য৷ রান্না হয়ে গেলে চুলা বন্ধ করুন ৷ এবার খাবারটি পরিবেশন করুন৷
No comments yet