হোয়াইট চিকেন রেসিপি
উপকরণঃ ১) চিকেন-১কেজি৷ ২) টক দই- দেড় কাপ৷ ৩) জায়ফল গুড়া- ১/২চা চামচ৷ ৪) ঘি-৩টেবিল চামচ৷ ৫) সয়াবিন তেল-২টেবিল চামচ৷ ৬) গোলমরিচ-১০/১২টি৷ ৭) দারুচিনি-১টুকরো৷ ৮) এলাচ- ৩টি৷ ৯) লবঙ্গ-৩টি৷ ১০) তেজপাতা -১টি৷ ১১) পিঁয়াজ কুচি-২টেবিল চামচ৷ ১২) রসুন বাটা-১টেবিল চামচ৷ ১৩) আদা বাটা-১চা চামচ৷ ১৪) কাঁচা মরিচ-৫/৬টি৷ ১৫) লবণ -স্বাদমত ৷ ১৬) চিনি-১/২চা চামচ৷ ১৭) পানি -পরিমাণ মতো৷ পদ্ধতিঃ প্রথমে চিকেন ছোট ছোট পিস করে নিতে হবে ৷ এবার পিসগুলো টকদই ও জায়ফল গুড়া দিয়ে মেরিনেট করতে হবে৷ এবার মেরিনেট মাংস ফ্রিজে রেখে দিতে হবে৷ এবার একটি কড়াইয়ে তেল ও ঘি একসাথে গরম করতে হবে ৷ এরপর গরম ঘি তে এলাচ,দারুচিনি, লবঙ্গ,তেজপাতা, গোলমরিচ ফোড়ন একে একে দিতে হবে৷ যখন ঘিতে সুন্দর গন্ধ বের হবে তখন পিঁয়াজ কুচি দিতে হবে৷ চুলাল স্বাভাবিক আচে তিন চার মিনিট ভাজতে হবে৷ বেশি ভাজবেন না এতে পেঁয়াজ লাল হয়ে যাবে এবং হোয়াইট চিকেনের রঙ নষ্ট হয়ে যাবে৷ এরপর পিঁয়াজ নরম হয়ে গেলে পিঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা একে একে দিতে হবে৷ এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভুনে নিতে হবে৷ এরপর মসলা ভুনা ভুনা হয়ে এলে এতে মেরিনেট করা মাংস দিতে হবে৷ এবার মাংসটা ভালো করে কষাতে হবে৷ স্বাদমত লবণ ও চিনি দিতে হবে৷ এরপর মাংস ঐ পানিতেই সিদ্ধ হয়ে যাবে৷ এবার মাংস হয়ে এলে উপর থেকে কিছু মরিচ ছড়িয়ে দিতে হবে৷ এরপর ২০ মিনিট ধরে দমে রাখতে হবে৷ হয়ে গেল হোয়াইট চিকেন এবার পরিবেশন করবেন ইচ্ছামতো৷
No comments yet