আচার রেসিপি
উপকরণঃ ১)কাঁচা আম-১কেজি৷ ২) পাকা শুকনো মরিচ-১০০গ্রাম৷ ৩) হলুদের গুড়া-২৫গ্রাম৷ ৪) রসুন- ৮০গ্রাম৷ ৫) কাঁচা মরিচ-১০টা৷ ৬) গরম মসলা ৭) সরিষা দানা-৩০গ্রাম৷ ৮) লবণ-৬০ গ্রাম৷ ৯) সিরকা-২৫০গ্রাম৷ ১০) চিনি-১৫০গ্রাম৷ ১১) সরিষার তেল-৫০ গ্রাম ৷ পদ্ধতিঃ প্রথমে কাচা আম পরিষ্কার পানিতে ধুয়ে লম্বা ফালি করে কেটে আটি বাদ দিয়ে লবণ মাখিয়ে ২৪ ঘন্টা রেখে দিতে হবে৷ এরপর লবণ ধুইয়ে কাটা আমগুলো রোদে শুকিয়ে নিতে হবে৷ এরপর শুকনা মরিচ,রসুন ও সরিষা বীজ কিছু পরিমাণ সিরকা যোগে গুঁড়া করে নিতে হবে৷ তারপর চুলায় পাত্রে তেল গরম করতে হবে৷ পাত্রে ধোঁয়া ওঠা পর্যন্ত তেল গরম করে তাতে গুঁড়া করা মসলা ঢেলে দিতে হবে৷ তারপর আস্তে আস্তে ফালি করা কাচা মরিচ, আমের টুকরো ও সিরকা যোগ করে অল্পক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে ৷ এবার সমস্ত আমের ফালিগুলো তেলের মধ্যে ডোবাতে হবে৷ এরপর সবশেষে বায়ুরোধী জীবাণুমুক্ত বোতলে এ আচার ভরে রাখতে হবে এবং সংরক্ষণ গুণ ভালো রাখার জন্য বোতল মাঝে মাঝে রোদে দিতে হবে ৷ এইভাবে সংরক্ষণ করলে ৫-৭মাস আচার সংরক্ষণ থাকবে৷
No comments yet