আশীর্বাদ
ছোঁয়া,তোমায় দোয়া করি হও যেন ডাক্তার দোয়া করি বার বার হও যেন ডাক্তার। দেশ ও দশের সেবা করে বাড়িয়ো জাতির অহংকার, দোয়া করি বার বার হও যেন ডাক্তার।
দীন দুখি যারা আছে আস্-লে তারা তোমার কাছে নিজের মানুষ মনে করে সাহস যেন পাও পাশে দাঁড়াবার দোয়া করি বার বার হও যেন ডাক্তার।
পরের সেবায় যত সুখ আছে অন্যতে তা নাই সৃষ্ট জীবের সেবায় মেলে সৃষ্টি কর্তা শাই। অর্থের মোহে ভুলে যেওনা ভালো কাজের অধিকার দোয়া করি বার বার হও যেন ডাক্তার।
1 comment
ডাক্তার অনেকভাবেই শ্রদ্ধার একটা পেশা।অনেক বিপদ আপদেও তারা সেবা দিতে পিছপা হয়না।