read.cash Log in
@Adnan334 more from that month

স্বাধীনতার কবি

স্বাধীনতার কবি আমি স্বাধীনতার গান গাই যে গানে আমি আমার মাকে খুঁজে পাই স্বাধীনতার গান গাই- আমি স্বাধীনতার গান গাই।

আমার দেশের সবুজ বনে ফলায় ফসল কৃষক গানে যে ফসলে আমি আমার পেটের জ্বালা মিটাই স্বাধীনতার গান গাই- আমি স্বাধীনতার গান গাই।

আমার দেশ মাতার নদীর বুকে মাছ ধরে ভাই জেলে সুখে যে মাছে আমি আমার আমিষের অভাব ঘুচাই স্বাধীনতার গান গাই- আমি স্বাধীনতার গান গাই।

আমার দেশ মাতার জন্যে যারা ঝড়ায় চোখে অশ্রুম্নধারা সেই অশ্রুম্ন হাতে মাখি দেশ মাতার মাথায় হাত বুলাই স্বাধীনতার গান গাই- আমি স্বাধীনতার গান গাই।

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.